PriyoKhobor-PNG
রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার শিবগঞ্জে ২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারির ২০ দিনের সাজা

দৈনিক গণআওয়াজ
মে ২৬, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
| 45
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

‎মঙ্গলবার (২৬ মে ২০২৬) ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার মাচইল এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে মাচইল গ্রামের মোঃ নুর নবীর স্ত্রী মোছাঃ মনিকা বেগম (২৪)-কে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

‎পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎ডিএনসি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিপুল পরিমাণ গাজা উদ্ধার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST