
মস্ত মিয়া:বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাইভেটকার তল্লাশি করে ২৮ কেজি গাঁজাসহ সামিন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর এলাকায় চেকপোস্টে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তার সামিন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।


