PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান

দৈনিক গণআওয়াজ
মে ২৬, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
| 21
Link Copied!

শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি :

পবিত্র ঈদ-উল আযহা-২০২৬ উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলায় দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রাণ তহবিল হতে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, বেলাবো।

মঙ্গলবার (২৬ মে ২০২৬ খ্রি.) উপজেলা পরিষদ মিলনায়তন, বেলাবোতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জনাব সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ, বেলাবো উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজাজ সারতাজ জায়েদ, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, যুবদলের সভাপতি আক্তার হোসেন, জিয়া শিশু কিশোর সংগঠন নরসিংদী জেলা কমিটির সহ সভাপতি অহিদুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলার ৮০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ হাজার টাকা করে শিক্ষা সহায়তার চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, “ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া বলেন, “সরকারের মানবিক সহায়তা কার্যক্রম সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা প্রশাসন ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এ মানবিক সহায়তা পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ড সিরিজেই ফিরছেন ইমন!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST