
মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃমাহবুব হোসেন
২২ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ- জামানের দিগ নির্দেশনায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর ও বড়গ্রাম বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৪৩৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য-ক ৩,৫১,২০০ /-(তিন লক্ষ একন্ন হাজার দুইশত) টাকা।ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।


