PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মহেশপুরে বিজিবির মাদক ও আম জব্দ, অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক ২

দৈনিক গণআওয়াজ
মে ২৩, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
| 105
Link Copied!

আবুল হাসান মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানের আম জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এছাড়া অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

২৩ মে শনিবার মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২২ মে বিকেল আনুমানিক ৫:৩০ টায় (১৮৩০ ঘটিকায়) ৫৮ বিজিবির অধীনস্থ নতুনপাড়া বিওপির একটি দল হাবিলদার মো: সাইফুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার-৬৪/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের একটি পাট ক্ষেত থেকে মালিকবিহীন অবস্থায় ৩৬ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

একই দিন দুপুর আনুমানিক ১:০০ টায় একই বিওপির জোয়ানরা অপর একটি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে সীমান্ত পিলার-৬৭-এমপি হতে প্রায় ৫০ গজ অভ্যন্তরে একটি আম বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৪০ কেজি ভারতীয় আম জব্দ করে।

অন্যদিকে, ২২ মে রাত আনুমানিক ৮:৩০ টায় মাটিলা বিওপির অধীনস্থ সীমান্ত পিলার ৫২/২২-আর এর কাছাকাছি এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। নিয়মিত টহল দল পরিচালনা করার সময় হাবিলদার কে এম শাহিবুর রহমানের নেতৃত্বে তাদের আটক করা হয়। আটককৃতদের পরবর্তীতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন

বাসুদেব মজুমদার (৩২), পিতা-বাবুলাল মজুমদার, গ্রাম-চালিঘাট, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল।

মো: মাহফুজুর রহমান (৩৪), পিতা-মো: মামুনুর রশিদ, গ্রাম-বটতলা, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ।

সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় সংঘবদ্ধ চুরির রহস্য: ‘ইনসাইড তথ্য’ ছিল কি? নারীসহ গ্রেপ্তার ৪
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST