PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জেলা যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে শার্শায় মানববন্ধন

মেহেদী হাসান শার্শা প্রতিনিধি
মে ২১, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
| 42
Link Copied!

যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৪টায় শার্শা উপজেলা পরিষদের সামনে শার্শা উপজেলা যুবদলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মানহানিকর প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা বলেন, এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন এবং পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

এ ঘটনায় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৫৩, তারিখ-৩১/০৩/২০২৬) দায়ের করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়। জিডিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে যশোর জেলা যুবদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর পোস্ট প্রচার করা হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করেন বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু, সবুজ হোসেন, সদস্য আরঙ্গজেব, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মির আলম এবং সদস্য মাসুম হোসেন।
বক্তারা অবিলম্বে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার বন্ধের দাবি জানান।

একই সঙ্গে তারা সত্য ও ন্যায়ের পক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST