PriyoKhobor-PNG
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সিটি অধ্যায় শেষ হচ্ছে গার্দিওলার!

দৈনিক গণআওয়াজ
মে ২০, ২০২৬ ১:১০ পূর্বাহ্ণ
| 47
Link Copied!

আকাশ দাশ সৈকত

চলতি মৌসুম শেষেই কি ম্যানচেস্টার সিটির ডাগআউটকে বিদায় জানাতে চলেছেন পেপ গার্দিওলা? ইংলিশ গণমাধ্যমগুলোর সাম্প্রতিক দাবি অন্তত তেমনই আভাস দিচ্ছে।

২০১৬ সাল থেকে ম্যানসিটির কোচের দায়িত্বে আছেন পেপ গার্দিওলা। ক্লাবটির ইতিহাসের সেরা সব সাফল্যের নেপথ্য কারিগর এই মাস্টারমাইন্ড। তার অধীনে সিটিজেনরা জিতেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২০টি ট্রফি। তবে ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ইতিহাদ স্টেডিয়ামে এবার শেষ হতে চলেছে ৫৫ বছর বয়সী এই কোচের অধ্যায়। চলতি মৌসুমের আর মাত্র দুটি ম্যাচ বাকি, এরপরই নাকি ম্যানসিটিকে বিদায় বলবেন তিনি।

 

‘দ্য ডেইলি মেইল’ এবং ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে লড়াইয়ের পরই পদত্যাগ করতে পারেন গার্দিওলা। এই গুঞ্জন নিয়ে ম্যানচেস্টার সিটি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও, ভেতরে-ভেতরে স্প্যানিশ এই কোচ নাকি ক্লাব কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। চলতি মৌসুম শেষেই তিনি ইতিহাদ ছাড়ছেন, যার মাধ্যমে অবসান ঘটবে দীর্ঘ ১০ বছরের এক সোনালী সম্পর্কের। অথচ ক্লাবের সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। কিন্তু চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

 

এখনো ক্লাব কিংবা কোচ—কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যমগুলোর দাবি, খুব শিগগিরই আসতে যাচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা। এমনকি গার্দিওলার সম্ভাব্য বিদায়কে মাথায় রেখে ক্লাব কর্তৃপক্ষ স্পন্সরদের সঙ্গেও নতুন করে আলোচনা শুরু করে দিয়েছে।

 

এদিকে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর এক লড়াইয়ের সামনে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটি। বোর্নমাউথ ও অ্যাস্টন ভিলার বিপক্ষে মৌসুমের শেষ দুটি ম্যাচ জিতলে এবং আগামী রোববার আর্সেনাল যদি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পয়েন্ট হারায়, তবে গার্দিওলার ক্যাবিনেটে যোগ হবে আরও একটি প্রিমিয়ার লিগ শিরোপা। আর এমন মহাগুরুত্বপূর্ণ ও সাফল্যের আবহের মাঝেই ফুটবল বিশ্বে চাউর হলো তার ক্লাব ছাড়ার এই জোরালো গুঞ্জন।

আরও পড়ুনঃ  হামজা-সামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST