PriyoKhobor-PNG
রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ভেড়ামারায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন 

দৈনিক গণআওয়াজ
মে ২০, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ণ
| 32
Link Copied!

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় ‘স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা’র প্রত্যয় নিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে উক্ত সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর (এমপি)।

উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্যের প্রতিনিধি ড. নুরুল আমিন জসিম, উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহাজান আলী, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা অফিসার ডাঃ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা আহবায়ক কমিটির আহবায়ক আবু দাউদ, নূর আলম তাসফের, ভেড়ামারা থানার এস.আই ময়নুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল গফুর বলেন, ভূমির সাথে মানুষের সম্পর্ক জন্ম-জন্মান্তরের। তাই ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন।

 

ভেড়ামারা উপজেলা ভূমি অফিস সাধারণ মানুষকে দ্রুত ও স্বচ্ছ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুনঃ  কারাগারে কেমন ঈদ কাটাচ্ছেন সাবেক এমপি-মন্ত্রীরা, কী খাচ্ছেন?
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST