PriyoKhobor-PNG
মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া সদরের শেখেরকোলা বোর্ডের বাজার কুরবানির পশুর হাটের উদ্বোধন

Editor-3
মে ১৪, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
| 47
Link Copied!
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বোর্ডের বাজার হাট কমিটির আয়োজনে কুরবানির পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুর ১টায় বোর্ডের বাজার ইউনিয়ন পরিষদের সামনে হাট ইজারাদার ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী জায়দারের সভাপতিত্বে এবং কমিটির সদস্য ও ছাত্রদল নেতা মিল্লাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটের উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল ইসলাম রাজু, সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ধলু, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুস সালাম খান রুবেল, বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি সবুজ দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল কবির রাশেদ, ইমরান হোসেন ও আনিসুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাট পরিচালনা কমিটির সদস্য ইউপি সদস্য হাফিজার রহমান হাফি, জাহিদুর রহমান, সোহেল রানা, ইউপি সদস্য তাজুল ইসলাম রাসেল, কে এম আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক পেলু, এনামুল হক জুয়েল, খোকন মিয়া, মাহিদুল ইসলাম মানিক, সাগর, তামিম, শ্রমিক নেতা আহমেদ আলী, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বাদল, বাদল মিয়া, মিলন জায়দার, আব্দুল মোমিন, কৃষক আব্দুল গফুর, রুহুল আমিনসহ হাট কমিটির সকল সদস্য ও বোর্ডের বাজারের ব্যবসায়ী বৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে হাটে আগত প্রথম বিক্রেতাকে ৫০০ টাকা পুরস্কার এবং প্রথম ক্রেতাকে ফ্রি খাজনার রশিদ প্রদান করা হয়।
আরও পড়ুনঃ  ডুমুরিয়া বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST