PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

তথ্য অধিকার আইন বাস্তবায়নে বেলাবোতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
মে ১৪, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
| 43
Link Copied!

শাহিনুর আক্তার ,(নরসিংদী)প্রতিনিধি:

নরসিংদীর বেলাবোতে “তথ্য অধিকার আইন, ২০০৯” বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ সাদিকুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আসরাফুল আলম। বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু,সাধারণ সম্পাদক আমিনুল হক হ প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সঠিক বাস্তবায়নের জন্য এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা পর্বে “তথ্য অধিকার আইন, ২০০৯ : পটভূমি ও উদ্দেশ্য” এবং “তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়নে করণীয়” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ড. মোহাম্মদ আসরাফুল আলম ও মুহাম্মদ সাদিকুর রহমান। পরে অংশগ্রহণকারীদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, বেলাবো, নরসিংদীর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মা’র চোখে শুধু অপেক্ষা, ফিরছে না নিখোঁজ রাকিব : সন্ধান চেয়ে আকুল আবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST