সিরাজগঞ্জ সদর উপজেলা ৫নং খোকশা বাড়ি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ
আব্দুল মান্নান কে আর্থিক সংশ্লিষ্ট বিষয়ে ক্ষমতার অর্পণ করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃআমিনুল ইসলাম।১১মে ২০২৬ ইং তারিখ জেলা প্রশাসকের কার্যালয়ের প্যাডে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে অফিস আদেশ করা হয়। অফিস আদেশ থেকে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সিরাজগঞ্জ সদর এর ০৭/০৫/২০২৬ তারিখে ০৫.৪৩.৮৮৭৮.০০০.৯৯০১৩.২৬.৬৫৫নং স্মারকে প্রেক্ষিতে সদর উপজেলাধীন ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার স্বার্থে এ কার্যালয়ে গত ২৭/১১/২০২৪তারিখে ৪৬.৪৩.৮৮০০.০০৫.৩৩.০০১.২৪.৬৭৪.নম্বর অফিস আদেশ এর ৪ নং ক্রমিকের অংশটুকু বাতিল করত:উপজেলা নির্বাহী অফিসার সিরাজগঞ্জ সদর কর্তৃক মনোনয়নকৃত ৫নং খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ১,২নং ওয়ার্ডের সাধারণ আসনের সদস্য মোঃ আব্দুল মান্নানকে স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা, ঢাকা এর গত ১৯/০৮/২০২৪তারিখে৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪. ২২- ৬৬৮ নম্বর পরিপত্র এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর৩৩,১০১এবং১০২ ধারা অনুযায়ী আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়। মোঃ আব্দুল মান্নান কে প্যানেল চেয়ারম্যান হিসাবে আর্থিক প্রশাসনিক ক্ষমতার অর্পণ করায় ৫নং খোকসা বাড়ি ইউনিয়নবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। অনেকে প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। এ বিষয়ে ৫নং খোকাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এড্যা.আব্দুল মান্নান বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব সততা নিষ্ঠার সাথে পালন করব ইনশাল্লাহ। জনগণ যেন কোন ভোগান্তির শিকার না হয় সে জন্য সচেষ্ট থাকবো। খোকশাবাড়ী ইউনিয়নবাসীকে সাথে নিয়ে ইউনিয়নে উন্নয়নে সর্বদা চেষ্টা করব ইনশাল্লাহ। আমাকে এই দায়িত্ব দেয়ায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা প্রশাসক মোঃআমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।