
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১২ মে মঙ্গলবার সকালে কেক কাটা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও নার্স এসোসিয়েশন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে ” আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন ” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, জুনিয়র কনসালটেন্ট ডাঃ জহিরুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, স্বাস্থ্য সহকারী বেবী সরদার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভীন, মৌসুমী ফৌজদার, আরতি সরদার, প্রজ্ঞা মৈত্র ও মনিরা খাতুন সহ সকল নার্সরা। অনুষ্ঠানে ডাঃ আহসানারা বিনতে আহমেদ বলেন দেশের চিকিৎসা সেবায় নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নার্সরা হচ্ছেন স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নার্সরা আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখবে। তাদের আন্তরিকতা এবং অব্যাহত সেবা স্বাস্থ্যখাতকে সমৃদ্ধ করছে বলে তিনি জানান।


