PriyoKhobor-PNG
শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৮:০০ পূর্বাহ্ণ
| 14
Link Copied!
‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা কিংবা নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।‎প্রতিমন্ত্রী বলেন, আইন অনুযায়ী আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধঘোষিত একটি সংগঠন। ফলে দলটির সভা-সমাবেশ, রাজনৈতিক কর্মসূচি কিংবা দলীয় কার্যালয় পরিচালনার সুযোগ নেই। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সংগঠনটির রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর প্রশ্নই আসে না। কেউ আইন অমান্য করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।‎স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, অতীতের শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনব্যবস্থা নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা। নির্বাচন যাতে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে।‎তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।‎সংশোধিত আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ও জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এবারের নির্বাচন হবে নির্দলীয় পদ্ধতিতে এবং প্রার্থীরা সাধারণ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
‎তবে দলীয় শৃঙ্খলা ও মাঠপর্যায়ে সাংগঠনিক সমন্বয় বজায় রাখতে বিএনপি একক প্রার্থীকে সমর্থনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। কোনো ইউনিয়নে একাধিক প্রার্থী থাকলে স্থানীয়ভাবে সমঝোতার উদ্যোগ নেওয়া হবে। সমঝোতা সম্ভব না হলে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।‎বগুড়ার গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প—ইপিজেড, বিমানবন্দর এবং বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর এখনো ছয় মাস পূর্ণ হয়েছে। বড় প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা, প্রশাসনিক অনুমোদনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময় প্রয়োজন হয়। তবে আগামী ডিসেম্বরের মধ্যে এসব প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।‎এর আগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি শিবগঞ্জের মোকামতলা এলাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
‎এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎এ ছাড়া শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের জন্য শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য দুটি স্কুল বাস বিতরণের কথা রয়েছে।
আরও পড়ুনঃ  বগুড়া শিবগঞ্জে ধানক্ষেত থেকে লেবার মিস্ত্রির মরদেহ উদ্ধার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST