PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
মে ১২, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
| 137
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামি আব্দুল কাদের ফকির (৭২) – কে গ্রেপ্তার করেছে বগুড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

‎মঙ্গলবার (১১ মে ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার নরেন্দ্র বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধুনট থানা পুলিশ ও র‌্যাব-১২-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

‎গ্রেপ্তারকৃত আব্দুল কাদের ফকির ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের যুগীগাঁতী গ্রামের মৃত অবিয়া ফকিরের ছেলে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শ্যামবাড়ী গ্রামের বাসিন্দা সিদ্দিক হোসেনের ১২ বছর বয়সী মেয়ে স্থানীয় পাঁচথুপী নশরতপুর ৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। অভিযোগ অনুযায়ী, আব্দুল কাদের ফকির মাঝে মাঝে ওই পরিবারের বাড়িতে এসে বসতবাড়ি দেখাশোনার কাজ করতেন।

 

‎গত ৩ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কথা বলে পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শিশুটি কান্নারত অবস্থায় বাড়ি ফিরে এসে তার মাকে ঘটনার বিস্তারিত জানায়।

‎এরপর পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয়দের অবহিত করেন এবং পরে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, র‌্যাব-১২-এর সহযোগিতায় আসামিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় ৩ জন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST