PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে ২২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
মে ১১, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
| 181
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বেল্লাল হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎রবিবার (১০ মে ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেল্লাল হোসেন ওই গ্রামের বাহের আলীর ছেলে।

‎ধুনট থানার এএসআই মো. নায়েব উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, সোমবার সকালে গ্রেপ্তারকৃতকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  আখাউড়া থানা পুলিশের অভিযান ১৯৮ ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক কারবারি গ্রেফতার। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST