PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

তারেক রহমান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা এলাকাবাসী

দৈনিক গণআওয়াজ
মে ৮, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
| 93
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

নবগঠিত মোকামতলা উপজেলা ঘোষণার খবরে আনন্দ-উল্লাসে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যান্ড পার্টি, আতশবাজি, পটকা ফুটানো ও আনন্দমিছিলে সরগরম হয়ে ওঠে মোকামতলা বন্দরসহ আশপাশের জনপদ।

‎শুক্রবার (৮ মে ২০২৬) বিকেল ৫টায় মোকামতলা বন্দরে হাজারো মানুষের অংশগ্রহণে এক বিশাল আনন্দমিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার।

‎এ সময় এলাকাবাসী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের দাবি, প্রতিমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা ও ধারাবাহিক উদ্যোগের ফলেই বহু প্রতীক্ষিত মোকামতলা উপজেলা বাস্তবায়নের পথ সুগম হয়েছে।

‎উপজেলা ঘোষণার সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই দিনভর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল ও আনন্দমিছিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর আতশবাজির ঝলকানিতে উৎসবের আমেজ আরও বেড়ে যায়।

‎স্থানীয় বাসিন্দারা বলেন, মোকামতলাকে উপজেলা হিসেবে ঘোষণা করায় প্রশাসনিক সেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। এতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুবিধার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  দিঘলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে বিএনপি অঙ্গ সংগঠনের কর্মসূচি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST