PriyoKhobor-PNG
শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় চুরি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে নিহত ১

দৈনিক গণআওয়াজ
মে ৮, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
| 129
Link Copied!

 

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চুরির উদ্দেশ্যে একটি বসতবাড়িতে প্রবেশ করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে ২০২৬) ভোররাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মাতালপাড়া গ্রামের বাসিন্দা শ্রী গোপাল চন্দ্রের বাড়িতে এক ব্যক্তি গোপনে প্রবেশ করেন। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে গ্রামবাসী ওই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়।

‎এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহ উদ্ধার প্রক্রিয়া শুরু করে।

‎শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, “চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করলে স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।”

‎তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST