PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চুয়াডাঙ্গায় পুরাতন মোবাইলের ব্যবসা লাইসেন্স ও ভ্যাট নিয়ে প্রশ্ন

দৈনিক গণআওয়াজ
মে ৮, ২০২৬ ৮:১৫ পূর্বাহ্ণ
| 103
Link Copied!

মোঃ আসাদুজ্জামান আসাদ,স্টাফ রিপোর্টার:-

চুয়াডাঙ্গা জেলায় বাড়ছে পুরাতন মোবাইল ফোনের ব্যবসা শহরের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে এসব দোকান কেউ আবার সরাসরি পুরাতন মোবাইল বিক্রি করছেন, আবার কেউ মোবাইল সার্ভিসিং সেন্টারে ও মোবাইল এক্সেসরিজের দোকানে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও কিছু চায়ের দোকানেও হচ্ছে মোবাইল বেচাকেনা,এছাড়াও অনুসন্ধানে দেখা গেছে, কিছু ব্যবসায়ী দিন হাজিরা দিয়ে গ্রামে পুরাতন ও নষ্ট মোবাইল ও বিকল মোবাইলের মাদারবোর্ড সংগ্রহ করে নিয়ে আসছে ৩০০/৪০০ টাকা দিয়ে, এবং নতুনভাবে সেই গুলো দিয়ে সেট তৈরি করে বিক্রি করছেন, এতে করে অনেক ক্ষেত্রে ক্রেতারা বুঝতেই পারছেন না তারা আসলে কী ধরনের মোবাইল কিনছেন।

স্থানীয়ভাবে জানা গেছে, এসব দোকানের অনেকেই শুধুমাত্র পৌরসভার,ও ইউনিয়নে পরিষদের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। আবার কিছু দোকান রয়েছে যাদের কোনো লাইসেন্সই নেই,আবার লাইসেন্সর মেয়াদ শেষ হলেও নাম মাত্র ঝুলিয়ে রাখছে, অন্যদিকে ভ্যাট নিবন্ধন বা ভ্যাট রসিদ প্রদানের বিষয়টিও অধিকাংশ ক্ষেত্রে অনুপস্থিত।

বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট পরিমাণের বেশি ব্যবসা পরিচালনা করলে ভ্যাট নিবন্ধন “”BIN””নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এই বাজারে সেই নিয়মের বাস্তব প্রয়োগ খুব একটা চোখে পড়ছে না ফলে সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এছাড়া, অজানা উৎসের মোবাইল বিক্রির কারণে চোরাই বা অবৈধ পণ্য বাজারে প্রবেশের ঝুঁকিও রয়েছে। এতে ক্রেতারা প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি ভবিষ্যতে নেটওয়ার্ক সমস্যার মুখোমুখিও হতে পারেন।এসব বিষয়ে সচেতন মহলের দাবি, চুয়াডাঙ্গা জেলায় এই খাতটি দ্রুত নিয়ন্ত্রণে এনে লাইসেন্স যাচাই, ভ্যাট নিবন্ধন নিশ্চিতকরণ এবং নিয়মিত তদারকি জোরদার করা জরুরি।

আরও পড়ুনঃ  দুই বছরের সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST