PriyoKhobor-PNG
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

অতীতের সাফল্য ভুলে নতুন শুরুর লক্ষ্যে বাংলাদেশের!

Editor-3
মে ৬, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
| 16
Link Copied!

আকাশ দাশ সৈকত
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতি এখন অতীত। সেই সাফল্য নিয়ে পড়ে না থেকে ঘরের মাঠে নতুন এক ইতিহাস লিখতে চায় বাংলাদেশ। আসন্ন দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।

সম্প্রতি পাকিস্তানের মাটিতে তাদের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার স্মৃতি এখনো ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে আছে। পাকিস্তানের বিপক্ষে সেটিই ছিল বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়। তবে সেই অর্জনকে পেছনে ফেলে সামনে তাকাতে চান কোচ সিমন্স। বুধবার মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিলেন, অতীতের সাফল্য ভুলে নতুন শুরুর লক্ষ্যে বাংলাদেশের

ফিল সিমন্স বলেন, “পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা এখন ইতিহাস এবং সেই অধ্যায় সেখানেই শেষ। আমরা এখন নতুন করে ইতিহাস গড়তে চাই। শুক্রবার মাঠে কী ঘটে, আমরা সেদিকেই তাকিয়ে আছি। অতীতে কী হয়েছিল, সেটা এই মুহূর্তে আমাদের কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়।”

কন্ডিশন ও ভেন্যুর পার্থক্যের কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, “শেষ ম্যাচ জেতার অভিজ্ঞতা অবশ্যই মানসিক শক্তি জোগায়। কিন্তু এটি একটি নতুন ম্যাচ এবং নতুন ভেন্যু। আমরা এখন বাংলাদেশে খেলছি, পাকিস্তানে নয়। তাই পুরোনো স্মৃতি পেছনে ফেলে আমাদের বর্তমানের ওপর মনোযোগ দিতে হবে।”

উল্লেখ্য, আগামী ৮ মে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

আরও পড়ুনঃ  চুয়াডাঙ্গায় জন্ম নিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব ও কম্পিউটার অপারেটর আটক।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST