PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার গাবতলীতে অগ্নিকাণ্ডে নিহত শিক্ষার্থীর পরিবারকে বিএনপি নেতা লালুর সহায়তা

দৈনিক গণআওয়াজ
মে ৫, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ
| 145
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইড় পূর্বপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া আক্তার শশী’র পরিবারকে খাদ্য, বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
মঙ্গলবার (০৫ মে ২০২৬ ) তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং নিহত শশীর পিতা সবুজ মন্ডল ও মাতা রত্না বেগমের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল নোমান, গোলাম রব্বানী, দুর্গাহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, হামিদ সফিন মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, এবং স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৩ মে) বিকেল ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে সবুজ মন্ডলের মেয়ে লামিয়া আক্তার শশী’র মৃত্যু ঘটে। অগ্নিকাণ্ডে পাঁচটি টিনশেড ঘর, আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছে বলে স্থানীয়রা।

আরও পড়ুনঃ  দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST