PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু

Editor-3
এপ্রিল ২৭, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
| 7
Link Copied!

 

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।

দিঘলিয়া উপজেলায় সড়ক নিরাপত্তা জোরদারে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আইন-শৃঙ্খলা কমিটির সর্বশেষ সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মে থেকে পুরো মাসজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

সভায় জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষই আইনের আওতাভুক্ত। তাই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ  বালাসীঘাট–বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST