PriyoKhobor-PNG
রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় পর্নোগ্রাফি মামলায় ৩ জন গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
মে ৫, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
| 167
Link Copied!

এম, এ রাশেদঃ

বগুড়া আদমদীঘি উপজেলায় পৃথক অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের এক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে ২০২৬) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আদমদীঘি থানা সূত্রে জানা যায়, এসআই মোঃ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে থানার মামলা নং-০৯ (তারিখ: ০৫/০৪/২০২৬), পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩)/৮(৪)/৮(৭) ধারায় অভিযুক্ত আসামি আরাফাত হাসান আবিদ ওরফে মৃধা (২১)-কে গ্রেফতার করেন।

এছাড়া, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় শ্রী সুজন কর্মকার (পিতা: শ্রী স্বপন কর্মকার), সাং- সান্তাহার চা বাগান এলাকা, আদমদীঘি থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, একটি পৃথক অভিযানে সিআর নরমাল ওয়ারেন্টের ভিত্তিতে মোঃ রেজাউল ইসলাম বাবু (পিতা: মৃত ফরুজ), সাং- করজবাড়ি, থানা আদমদীঘি, জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিনজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত ।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার দুই নম্বর আসামি গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST