PriyoKhobor-PNG
রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গোয়ালন্দে ২০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

Link Copied!

ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি

রাজাবাড়ীর গোয়ালন্দে ওরিয়েন্টেড জুট মিলের সামনে থেকে যাত্রীবাহী বাস তল্লাশি করে শুক্রবার রাত ৯টার দিকে র‌্যাব-১০ ফরিদপুরের সদস্যরা ২০ কেজি গাঁজা ও মোবাইল ফোনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামীরা হচ্ছেন- কুমিল্লা জেলার চন্দনা এলাকার বাচ্চু মিয়ার পুত্র লিটন (২৭) লিটনের স্ত্রী মরিয়ম বেগম (২৫) ও রাঙ্গামাটি জেলার নলিয়া গ্রামের আব্দুর রব হাওলাদারের পুত্র নুর মোঃ হাওলাদার (২৫)। ফরিদপুর র‌্যাব ক্যাম্পের এ.আর.ও.জে কর্মকর্তা মোঃ সোহেল রানা বাদী হয়ে শনিবার (২ মে) গোয়ালন্দ ঘাট থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন।

আরও পড়ুনঃ  পাইকগাছায় গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST