PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধর্ষণ মামলার পলাতক আসামী কহিনুর ঢাকা গাজীপুর থেকে গ্রেপ্তার 

দৈনিক গণআওয়াজ
মে ১, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
| 12
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার একটি ধর্ষণ মামলার পলাতক আসামী রুমানা খাতুন (ওরফে কহিনুর) (৩২) কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১২।

‎র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, বগুড়া সদর থানার এফআইআর নং-৬০, তারিখ ২০ এপ্রিল ২০২৬, জি আর নং-৩০১/২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২)/৩০ ধারায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামী কহিনুর গ্রেফতার এড়াতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় আত্মগোপনে ছিল।

‎গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার একটি যৌথ অভিযানিক দল গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার পাগাড় জিন মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে দ্বীন ইসলাম রেফ্রিজারেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেফতারকৃত কহিনুর বগুড়া জেলার গাবতলী উপজেলার বেতয়ারকান্দি গ্রামের বাসিন্দা। সে রনি ওরফে আরাফাতের স্ত্রী।

‎গ্রেফতারের পর আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের সহায়তা উপকারভোগীদের মাঝে চেক ও নগদ অর্থ বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST