PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শাজাহানপুরে খাস জমি থেকে অবৈধ মাটি উত্তোলন: ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

Editor-3
এপ্রিল ৩০, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
| 3
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কুন্দারদেশমা এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এ সময় ঘটনাস্থল থেকে ফারুক হোসেনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, সরকারি জমি রক্ষা এবং অবৈধ দখল বা মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর পক্ষ থেকে খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST