
এস এ বিপ্লব, নিজস্ব প্রতিনিধিঃ ”
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি মেলা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় সিভিল সার্জন অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, ডেপুটি সিভিল সার্জিন ডা. মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মোঃ আজম, জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম ও বিএমএ নওগাঁ শাখার সভাপতি ডা. ইসকেন্দার আলীসহ আরও অনেকে।
আলোচনায় বক্তারা পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ, পুষ্টিকর খাদ্যের উৎপাদন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় সচেতনতা মূলক বিষয় সমূহ তুলে ধরেন।
পরিশেষে উল্লেখ করেন যে, পুষ্টি বৈষম্য দূরীকরণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এসব কার্যক্রম সফল করতে সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এ ধরনের আয়োজন দেশের সার্বিক পুষ্টি পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় ১০টি স্টলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার প্রদর্শন করা হয়। শোভাযাত্রাটি সিভিল সার্জন চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়।


