PriyoKhobor-PNG
শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আগামী সপ্তাহে শুরু হচ্ছে ডিপিএল

Editor-3
এপ্রিল ২৯, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
| 9
Link Copied!

 

আকাশ দাশ সৈকত
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পর্দা উঠছে আগামী সপ্তাহে। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, এবারের আসরে সর্বমোট ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে লিগ পর্বের ৬৬টি ম্যাচের পাশাপাশি রেলিগেশন লিগের ৩টি ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। দেশের মোট ৬টি ভেন্যুতে ভাগ করে ম্যাচগুলো আয়োজন করা হবে।

লিস্ট ‘এ’ মর্যাদার এই টুর্নামেন্টের চলতি আসরে অংশ নিবে ১২টি ক্লাব । দলগুলো হলো আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ডস অফ রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব, ঢাকা লিওপার্ডস।

আরও পড়ুনঃ  চোটের কারণে 'দ্য হান্ড্রেড' থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST