PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শার্শা উপজেলার উলশী খাল জিয়া খাল নামে পূন: খনন উদ্বোধন করলেন মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান

Editor-3
এপ্রিল ২৭, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
| 2
Link Copied!

 

বিল্লাল হুসাইন।। শার্শা উপজেলার উলসী খাল (জিয়ার খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭এপ্রিল২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দোয়া-মোনাজাতে অংশ নেন এবং প্রতিকীভাবে কোদাল দিয়ে মাটি কেটে খননকাজের সূচনা করেন। পাশাপাশি তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী নারীদের জন্য এলপিজি গ্যাস কার্ড প্রদান, ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা বিনামূল্যে করা, উলশী খালের ওপর নতুন সেতু নির্মাণ এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি ও দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং যশোর-১ আসনের সংসদ সদস্য আজীজুর রহমান। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সহস্রধিক জনসমাগম উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার হাওয়া ইমি কারামুক্ত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST