PriyoKhobor-PNG
সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবার পিছাল

মোঃ রাসেদুজ্জামান শুভ || স্টাফ রিপোর্টার
এপ্রিল ১১, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ
| 0
Link Copied!

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবার পিছাল

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও একবার পিছিয়ে গেছে। আদালত নতুন তারিখ ধার্য করেছে ১৪ মে ২০২৬।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত তারিখ পিছিয়ে দেন।

সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর গত বছরের ২১ অক্টোবর রমনা মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এছাড়া কয়েকজন অজ্ঞাতনামা আসামিও রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত ইতিহাস ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের দাবি, তার গলায় দাগ ও শরীরে আঘাতের চিহ্ন ছিল।

ঘটনার পরদিন অপমৃত্যু মামলা হয়। দীর্ঘ ২৯ বছর পর গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরদিনই নতুন হত্যা মামলা দায়ের করা হয়।

see….

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবার পিছাল

আরও পড়ুনঃ  এডিবির পূর্বাভাস; প্রবৃদ্ধি কমবে, নিত্যপণ্য কিনতে কষ্ট হবে মানুষের
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST