PriyoKhobor-PNG
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু

Editor-3
এপ্রিল ২৭, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
| 3
Link Copied!

 

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।

দিঘলিয়া উপজেলায় সড়ক নিরাপত্তা জোরদারে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আইন-শৃঙ্খলা কমিটির সর্বশেষ সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মে থেকে পুরো মাসজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

সভায় জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষই আইনের আওতাভুক্ত। তাই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাট-১ আসনের এমপি'র পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST