PriyoKhobor-PNG
রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

প্রথম দিনে ভার্চুয়াল আদালতে ৭০৭ মামলার শুনানি, নিষ্পত্তি ১৭৭

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৩, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ণ
| 2
Link Copied!

মোঃ রাসেদুজ্জামান শুভ || স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল উপস্থিতিতে বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আদালতের আপিল ও হাইকোর্ট—উভয় বিভাগে মোট ৭০৭টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্যে ১৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি শেষে ২১টি নিষ্পত্তি করা হয়। অন্যদিকে, হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি নিয়ে ১৫৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

দিনের শুরুতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ ভার্চুয়াল উপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরু করে। পরে হাইকোর্টের বেঞ্চগুলো একই পদ্ধতিতে শুনানি কার্যক্রম পরিচালনা করে। এছাড়া দুপুরে আপিল বিভাগের চেম্বার আদালতও ভার্চুয়ালভাবে পরিচালিত হয়।

এর আগে, ২০ এপ্রিল জারি করা এক নির্দেশনায় সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বর্তমান জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল আদালত পরিচালিত হবে। অন্যান্য কার্যদিবসে বিচারিক কার্যক্রম চলবে শারীরিক উপস্থিতিতে।

নির্দেশনায় আরও বলা হয়, ভার্চুয়াল শুনানির জন্য দৈনন্দিন কার্যতালিকা ও মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই সিদ্ধান্ত ২২ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

আরও পড়ুনঃ  পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার: খামারিকে অর্থদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST