PriyoKhobor-PNG
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সারা দেশে র‌্যাবের ৪২৮ টহল টিম

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ২৯, ২০২৩ ৩:৪৮ পূর্বাহ্ণ
| 9
Link Copied!

ঢাকা: বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৪০টি টহল টিমসহ সারা দেশে ৪২৮টি টহল টিম মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

 

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৪০টি টহল দলসহ সারা দেশে ৪২৮টি টহল দল মোতায়েন রয়েছে।

এছাড়া, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহন টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

এদিকে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  কতটা জোরালো অভিযোগ আনা যাবে সালমান-আনিসুল হকদের বিরুদ্ধে ?
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST