PriyoKhobor-PNG
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

লরিয়াসের বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ ইয়ামাল!

আকাশ দাশ সৈকত
এপ্রিল ২১, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ
| 4
Link Copied!

লরিয়াসের বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ ইয়ামাল!

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের চলতি আসরের বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের (ইয়াং স্পোর্টসপারসন অফ দ্য ইয়ার) পুরস্কার জিতেছেন বার্সেলোনা এবং স্পেনের তারকা উইঙ্গার লামিন ইয়ামাল।

মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার জার্সিতে একের পর এক সাফল্যের দেখা পাচ্ছেন এই স্প্যানিশ তরুণ। মাঠে নিজের জাদুকরী পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে রাখা ইয়ামালের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। এবার কোনো দলগত সাফল্য নয়, বরং ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে লরিয়াসের এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি নিজের করে নিলেন তিনি।

গত ২০ এপ্রিল (সোমবার) রাতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বসেছিল ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২৬’-এর আসর। বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের সেরাদের সম্মানিত করার এই অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রে ছিলেন ইয়ামাল। লরিয়াস একাডেমি তাকে এই বছরের সেরা তরুণ ক্রীড়াবিদ হিসেবে ভূষিত করে।

পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত ইয়ামাল বলেন, “প্রথম অ্যাথলেট হিসেবে সেরা তরুণ ক্রীড়াবিদের এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার জন্য অনেক বড় গর্বের বিষয়।” এই অর্জনের জন্য তিনি লরিয়াস একাডেমি, তাকে ভোট দেওয়া কিংবদন্তি খেলোয়াড় এবং তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

see

লরিয়াসের বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ ইয়ামাল!

 

see,,,

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রী কে এই হরিণী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST