PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নিরাপত্তার নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরবেন সাকিব

দৈনিক গণআওয়াজ
মে ৪, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ণ
| 19
Link Copied!

 

আকাশ দাশ সৈকত

বাংলাদেশ সরকার এবং প্রশাসনের কাছ থেকে যথাযথ নিরাপত্তার নিশ্চয়তা পেলে আগামী পরশুই দেশে ফিরবেন সাকিব আল হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার।

 

জাতীয় দলের জার্সি গায়ে দীর্ঘদিন মাঠে না নামলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। তবে দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের কারণে দীর্ঘদিন জাতীয় দলে তাকে দেখা যায়নি। অবশেষে নিজের ফেরা নিয়ে সব ধোঁয়াশা কাটালেন তিনি।

 

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম’ লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সাকিব। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি, নিজের রাজনৈতিক অবস্থান এবং ক্রিকেট ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব জানান, “আমি ফিরব, কোর্টে যাব, মামলা লড়ব। কোনো সমস্যা নেই। কিন্তু আমার নিরাপত্তা তো নিশ্চিত করতে হবে। আমি বলছি না যে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে বা সামনে পুলিশের গাড়ির বহর থাকবে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমাকে হয়রানি করা হবে না—স্বাভাবিক নিরাপত্তার এইটুকু নিশ্চয়তা কাল দেওয়া হলে আমি পরশুই দেশে ফিরব।”

আরও পড়ুনঃ  বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির ‘বিস্ময় বালক’ লেনার্ট কার্ল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST