PriyoKhobor-PNG
সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নদীর পাশে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ২১, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
| 5
Link Copied!

রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশ থেকে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহের আলী আকন্দ (৬৫) সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফুলজোড় নদীর কালিকাপুর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের ছেলে বাবু জানান, “গতকাল সন্ধ্যায় আমার বাবা অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, পড়ে থাকা লাশটি আমার বাবার।”

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, নিহত ব্যক্তি পেশায় অটোভ্যান চালক ছিলেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, “ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়রা জানান, এর আগেও একই এলাকায় ফুলজোড় নদী থেকে বিভিন্ন সময় মরদেহ উদ্ধার হয়েছে। অনেক ক্ষেত্রে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার অভিযোগও রয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

 

নদীর পাশে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

 

আরও পড়ুনঃ  হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST