
ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনগনের সেবা সুনিশ্চিত করার জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছে। ফলে গোয়ালন্দ উপজেলাবাসীর ভোগান্তি কমছে। চলতি বছর এ পর্যন্ত ৬৫ জনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে ৬৫টি মামলা দায়ের করে রেকর্ড সৃষ্টি করেছে। জরিমানা করা হয়েছে লক্ষাধিক টাকা। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন, পেট্রোলিয়াম আইন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, নির্বাচন আচরণ বিধি, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা প্রভৃতি আইনে এ সকল মামলা দায়ের করেন। দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধা হাট এলাকায় মরা গরুর গোস্ত বিক্রির সময় তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করলে কসাই পালিয়ে যায়। মরা গরুর গোস্ত তিনি জব্দ করে বিনষ্ট করে ফেলেন। এ ঘটনার পর গোয়ালন্দ উপজেলা কসাইদের মধ্যে টনক নড়ে। প্রশাসনের তৎপরতার কারণে বিভিন্ন স্থানে অসুস্থ গরু জবাইও বন্ধ হয়ে যায়। পদ্মানদীর দূর্গম চর অঞ্চলে গভীর রাতে ড্রেজার মেশিন চালানোর অভিযোগে তিনি অভিযান পরিচালনা করেন। উজানচর ইউনিয়ন পরিষদের সামনে সম্প্রতি রাত ১২:৪৭ মিনিটে ড্রেজার মেশিন চালানোর অভিযোগে, রিয়াজউদ্দিন পাড়া গ্রামে রাত ১:০৪ মিনিটে ড্রেজার মেশিন দিয়ে বালু মাটি উত্তোলন করার সময় তিনি অভিযান পরিচালনা করেন। দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে অবৈধ বালু বোঝাই ২টি ড্রাম ট্রাক আটক করেন। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান ২০ এপ্রিল জানান, গোয়ালন্দ উপজেলার জনগনের সেবার জন্য গভীর রাতে অপরাধের সংবাদ পেলেও দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত রেকর্ড পরিমান জমির মিউটিশন কাজ সম্পন্ন হয়েছে। প্রতি সোমবার ভূমি সংক্রান্ত বিষয়ে গণ শুনানী অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেন জনৈক ব্যাক্তি জানান, গোয়ালন্দ উপজেলায় অতীতে কখনও সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক এতো সেবা দেয় নি। উপজেলা ভূমি অফিসও এখন দালাল মুক্ত। ছবি আছে।
ডি.এম ফাহিমুর রহমান
রাজবাড়ী প্রতিনিধি
মোবাইল ঃ ০১৭১২-৭৯৪৪১৮
তারিখ ঃ ২০/০৪/২০২৬ইং


