PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রাজশাহীতে বিপুল পরিমাণ গাজা উদ্ধার 

দৈনিক গণআওয়াজ
মে ২৫, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ
| 55
Link Copied!

 

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মফেজ আলী ও লাইলি আক্তার নামের দুই জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জেলার চারঘাট থানার শলুয়া ইউনিয়নে অবস্থিত লায়লি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ওই বাড়িতে মজুদকৃত ৩৫ টি বস্তায় মোট ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

 

রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চত করে জানান, ঈদকে সামনে রেখে একটি চক্র মাদকদ্রব্য বিক্রির জন্য মজুদ করছে। গোপন সংবাদের ভিত্তিতি ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদক সহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, চলতি মাসে বিভাগের ৮ জেলায় ৫১৬ টি মাদক বিরোধী মামলা করা হয়েছে। এসব মামলায় সাড়ে পাঁচ শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে বপিুল পরিমাণ মাদক। গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন সহ ট্যাপেন্টাডল ট্যাবলেট ভারত থেকে পাচার হয়ে দেশে আসছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

আরও পড়ুনঃ  ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ০১জন আসামীসহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবা ইস্কফ সিরাপ এবং যৌন উত্তেজক সিরাপ আটক।।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST