PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আপ বাংলাদেশের জুনায়েদ-রাফেরা এক অংশ এনসিপিতে, ঘোষণা হতে পারে রোববার

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৮, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
| 9
Link Copied!

মোঃ রাসেদুজ্জামান শুভ || স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সংগঠক ও ‘আপ বাংলাদেশ’-এর শীর্ষ নেতারা—এমন গুঞ্জন এখন রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে আলোচিত হচ্ছে।

দলীয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরা এবং কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক ফায়াজ শাহেদসহ গুরুত্বপূর্ণ নেতারা এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে প্রায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন।

সূত্রগুলো আরও জানায়, দীর্ঘদিন ধরে চলা আলোচনা ও একাধিক বৈঠকের পর উভয় পক্ষের মধ্যে সমঝোতা তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা আসতে পারে।

এছাড়া আপ বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ের আরও কয়েকজন নেতা—মো. জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহাবুব সোহান, কাজী সালমান ও মোশারেফ হোসেনসহ প্রায় ২০-৩০ জন নেতাকর্মীও একই সঙ্গে এনসিপিতে যুক্ত হতে পারেন বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সম্ভাব্য যোগদান বাস্তবায়িত হলে তা এনসিপির সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি জুলাই আন্দোলন ঘিরে গড়ে ওঠা রাজনৈতিক শক্তিগুলোকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টাকে আরও জোরদার করবে।

এনসিপির নেতারা ইতোমধ্যে আন্দোলনঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর অংশ হিসেবেই এই যোগদানের প্রক্রিয়া এগিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই প্রকাশ্যে মন্তব্য করেনি।

আরও পড়ুনঃ  নির্বাচনে বিদেশিদের থাবা পড়েছে: সিইসি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST