PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রাজারহাটে ১০ দিন ব্যাপী তারুণ্যের বই মেলার সমাপনী,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

Editor-2
এপ্রিল ১৫, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
| 6
Link Copied!

 

রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি
তারিখ: ১৫-৪-২০২৬

“আসুন বই পড়ি, মিলেমিশে দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অনুষ্ঠিত ১০ দিনব্যাপী তারুণ্যের বই মেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

সুরধ্বনি শিল্পী গোষ্ঠী, ‘জেগে উঠো ফাউন্ডেশন’ ও ‘আল হেরা ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।

মেলা কমিটির আহ্বায়ক আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে এবং স্বর্ণকমল মিশ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন—
রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম ব্যাপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব নয়ন আলী,রাজারহাট কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুল আউয়াল,বুড়িরহাট আব্দুস ছামাদ মন্ডল দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আশাদুল হক,শরফউদ্দিন দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট নুরুজ্জামান সরকার,রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আবুল হোসেন সরকার,এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতা আল মিজান মাহিন।

বক্তারা যুব সমাজকে বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন ও দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বই মেলা শুধু বিনোদনের উৎসব নয়, বরং চিন্তার বিকাশ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার অনন্য ক্ষেত্র।

আলোচনা শেষে মেলার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানটি জমজমাট ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে: অর্থমন্ত্রী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST