PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

Editor-2
এপ্রিল ১৫, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
| 7
Link Copied!

 

তানভীর সরদার,ঝিনাইদহঃ
ঝিনাইদহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন।

বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত জেলা প্রশাসক মো. নোমান হোসেন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, ঝিনাইদহ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন।

এছাড়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায়, ঝিনাইদহ জেলার নানামুখি সম্ভাবনা, সংকট ও তা থেকে উত্তোরণের উপায় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  স্বেচ্ছায় নিখোঁজ কিশোর হাসানুর এর সন্ধান চায় তার পরিবার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST