PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর পক্ষ থেকে খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ 

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি যশোর
এপ্রিল ১৫, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
| 10
Link Copied!

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি যশোর

খাজুরায় অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন” এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বই বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. নুরনাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান মো: সোহেল রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি মো: সুলাইমান কবির রাব্বি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: সাকিল হোসেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়।

এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল হোসেন, সিনিয়র শিক্ষক জাকির হোসেন মিনি, হারুন আর রশিদ, সুজিত কুমার, হোসেন আরা মিনা-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এছাড়াও খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন-এর প্রচার সম্পাদক মাহিন হোসেন, সদস্য খাইরুল ইসলাম, রহিম হোসেন, আলভি সিয়াম, মিঠু-সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও সভাপতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। বক্তারা বলেন, শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  খুলনা মফস্বল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আলমের সুস্থতা কামনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST