PriyoKhobor-PNG
বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নববর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতায় কপিলমুনি চলার সাথী কে পরাজিত করে পাইকগাছা হাঁটার সাথী চ্যাম্পিয়ন

খুলনা পাইকগাছা প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ
| 4
Link Copied!

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও গ্রাম বাংলার ঐতিহ্য হাড়িভাঙা খেলা অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখ মঙ্গলবার বিকালে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল মাঠে চলার সাথী সংগঠন ফুটবল প্রতিযোগিতা ও হাড়িভাঙা খেলার আয়োজন করে। ফুটবল খেলায় চলার সাথী ফুটবল একাদশ কে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে পাইকগাছা হাঁটার সাথী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রথমার্ধে হাঁটার সাথী ফুটবল একাদশের প্রথম গোল করে টিম কে এগিয়ে নেয় উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব। পরে দ্বিতীয়ার্ধের শুরতেই গোল করে খেলায় সমতা আনে চলার সাথী ফুটবল একাদশ। এরপর আবারো হাঁটার সাথী ফুটবল একাদশের উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব আরও একটি গোল করলে নির্ধারিত সময়ের মধ্যে চলার সাথী ফুটবল একাদশ আর কোন গোল করতে না পারায় ২-১ ব্যবধানে হাঁটার সাথী জয়লাভ করে। দুটি গোল করে খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন হাঁটার সাথীর উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব। খেলা পরিচালনা করেন আব্দুল জলিল। এরপর হাড়িভাঙা খেলায় চলার সাথী সংগঠনের উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি এবং হাঁটার সাথী সংগঠনের এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু জয়লাভ করে। পরে অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে ট্রফি এবং পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, চলার সাথী সংগঠনের সভাপতি শিক্ষক আব্দুর রহমান, হাঁটার সাথী সংগঠনের সভাপতি এমএম আব্দুস সামাদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, জাপান প্রবাসী শামীম আহসান, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুর রশীদ, মিরাজুল ইসলাম, কুমারেশ মন্ডল, হিমাদ্রি শেখর দে, ইলিয়াস হোসেন, সাংবাদিক এইচ এম শফিউল ইসলাম, গাজী শহিদুল ইসলাম খোকন, অমরেশ কুমার মন্ডল, সন্তোষ কুমার সরদার, শেখ হেদায়েত আলী টুকু, ব্যাংকের ব্যবস্থাপক মোশাররফ হোসেন, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, প্রভাষক জাহাঙ্গীর আলম, কাজী জাহাঙ্গীর হোসেন, সুনীল কুমার মন্ডল, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপু, শেখ আব্দুল আজিজ, মোহাম্মদ শফিয়ার রহমান, গাজী আব্দুস সামাদ, প্রভাষক গোপাল মন্ডল, সাইফুল ইসলাম, এডভোকেট বেলাল উদ্দিন, আব্দুল কুদ্দুস, আনোয়ার হোসেন, ইউসুফ আহমেদ, শামসুল আরেফিন লাকি, রকি বিশ্বাস, আলমগীর।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা : কাতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST