PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঢাকায় দূতাবাস বন্ধ করে দিল উত্তর কোরিয়া

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ২৭, ২০২৩ ৫:০০ পূর্বাহ্ণ
| 8
Link Copied!

বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। এখন থেকে দিল্লিতে অবস্থিত দূতাবাস দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়।

জানা যায়, চলতি মাসের শুরুতে এ অঞ্চলের বাংলাদেশ-নেপালসহ বিশ্বের অন্তত এক ডজন দেশে দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নেয় উত্তর কোরিয়া। বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। দেশটির রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ গত সপ্তাহে ঢাকা ছাড়েন।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার সঙ্গে বহুপক্ষীয় ইস্যু ছাড়া খুব বেশি দ্বিপক্ষীয় সম্পর্ক নেই বাংলাদেশের। তাই দেশটিতেও বাংলাদেশের কোনো দূতাবাসও নেই। চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক দেখভাল করা হয়।

আরও পড়ুনঃ  রওশন এরশাদ তিনটি ফরম চেয়েছেন: চুন্নু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST