PriyoKhobor-PNG
শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দৈনিক গণআওয়াজ পত্রিকার সাংবাদিক এম.এ. রাশেদ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৫, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
| 115
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণআওয়াজ-পত্রিকার  সিনিয়র স্টাফ রিপোর্টার এবং ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ. রাশেদ।

‎শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাংবাদিক এম.এ. রাশেদ মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে যাওয়ার পথে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে পশ্চিম দিক থেকে আসা মালামালবোঝাই একটি ইজিবাইক তার মোটরসাইকেলকে সরাসরি ধাক্কা দেয়। আকস্মিক এ সংঘর্ষে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন।

‎দুর্ঘটনায় তার ডান পায়ের উরুতে গুরুতর কাটা জখম হয়। ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সেলাই করেন।

‎পরে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসার জন্য তাকে আয়শা-জবেদা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎এদিকে সাংবাদিক এম.এ. রাশেদের সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  এশিয়ার শীর্ষ ভ্রমণ গন্তব্য: যেখানে আপনাকে অবশ্যই যেতে হবে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST