PriyoKhobor-PNG
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গণভোট বাস্তবায়নে গড়িমসি হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই সমাধান করা হবে /খেলাফত মজলিস

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১০, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
| 2
Link Copied!

 

নীলকমল সুশীল চট্টগ্রাম প্রতিনিধি :-

গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ বিশেষ বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর উদ্যােগে আজ ১০ এপ্রিল বাদ জুমা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট হতে নগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ এর সঞ্চালনায় মহানগর সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফিদুল ইসলাম এর সভাপতিত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ চেরাগি পাহাড় প্রদক্ষিণ করে প্রেসক্লাব সম্পন্ন হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল

আরো উপস্থিত ছিলেন যুব মজলিস সভাপতি ইন্জিনিয়ার আরিফ মাহমুদ, জুলাই যোদ্ধা ও “জনতার ঐক্য” এর প্রধান উদ্যোক্তা, আব্দুল্লাহ আল মামুন।, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম বাইতুল মাল সম্পাদক হাফেজ মাওলানা রাসেল প্রচার সম্পাদক মোহাম্মদ জাহেদ হাসান সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইমাম উদ্দিন সহ বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম সহ সমাজ কল্যাণ সম্পাদক ডাক্তার শোয়াইব উল্লাহ যুব মজলিস প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনাস বিন আব্বাস দপ্তর সম্পাদক ডাক্তার আসলাম হোসেন সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ নোমানী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হাসান প্রমূখ

তারিখ

বক্তারা বলেন গণভোটের মাধ্যমে জনগণ যে রায় প্রদান করেছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি বা বিলম্ব গ্রহণযোগ্য নয়

 

নেতৃবৃন্দ বলেন, জনগণের সার্বভৌম মতামতকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।

গণভোটের রায় দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব।

 

তারা আরও বলেন, যদি এ বিষয়ে অযথা বিলম্ব বা টালবাহানা অব্যাহত থাকে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে রাজপথে কর্মসূচি গ্রহণ করে

জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় অবরুদ্ধ এমপি আমির হামজা

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত জনগণের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে।

বিক্ষোভ মিছিল থেকে ৩ টি দাবি ঘোষণা করা হয়।

১. অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

2. জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্রের অবকাটামোর পরিবর্তন করতে হবে

3. সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

পরিশেষে আগামীকালের ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ বাস্তবায়ন ও বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত আগামী ২৪ এপ্রিলের কেন্দ্রীয় গণ সমাবেশের সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলে সম্পন্ন হয়।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST