PriyoKhobor-PNG
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চট্টগ্রামে ১৫তম আন্তর্জাতিক উইম্যান’স এসএমই এক্সপো ১১ এপ্রিল

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ৯, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
| 16
Link Copied!

সুনীল চট্টগ্রাম প্রতিনিধিঃ

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ঈডঈঈও) এর উদ্যোগে আগামী ১১ এপ্রিল ২০২৬ থেকে বন্দরনগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘১৫তম ইন্টারন্যাশনাল উইম্যান’স এসএমই এক্সপো বাংলাদেশ ২০২৬’। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিডব্লিউসিসিআই-এর পক্ষ হতে এই ঘোষণা দেওয়া হয়।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে মেলার বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারপারসন ও সিডব্লিউসিসিআই-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট সীমা খাতুন, নিশাত ইমরান পরিচালক রেহনুমা মরিয়ম, সুবর্ণা দে, বেবি হাসান, আকলিমা আক্তার আঁখি, চৌধুরী জুবাইরা সাকি, এবং মেলা কমিটি ও সিডব্লিউসিসিআই-এর সদস্য রিনা আকতার, লুৎফুন্নেসা হালিম, রওশন জাহান, সাবিনা কাশেম, খালেদা আকতার চৌঃ, সায়রা বেগম, সিতারা রহমান, তানিয়া আকতার, শিরিন আকতার শিল্পী, জয়নাব বেগম, নুর আকতার জাহান, ফরিদা জামান মিনু। উপস্থিত নেতৃবৃন্দ চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে মাসব্যাপী এই মেলা পরিদর্শন করে দেশীয় নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  খুলনা সাংবাদিক ইউনিয়নের ১৮ সদস্যের সদস্যপদ বাতিল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST