PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বড় জোটের কথা ভাবছে না আ. লীগ

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ২৫, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ
| 0
Link Copied!

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের জোটের প্রয়োজন বোধ করছে না আওয়ামী লীগ। পাশাপাশি ১৪ দলীয় জোটের আসন ভাগাভাগি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

জনপ্রিয়তার ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জোট করবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমাদের প্রতিপক্ষ যদি বড় জোট করে তখন জোটের কথা ভাবা হবে।

জোট করা প্রসঙ্গে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কেন জোট করব? প্রয়োজন না থাকলে তো জোট করব না। আর যাদের সঙ্গে জোট করব, যাদের নিয়ে জোট করব তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে।

আরও পড়ুনঃ  চাঁদপুরের মেঘনায় জাহাজে ৫ মরদেহ, হাসপাতালে মারা গেলেন আরও ২ জন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST