PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ৫, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
| 22
Link Copied!

​মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৫ নভেম্বর ২০২৬ তারিখ ভোররাত আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে পরিচালিত এই টহলদলটি সীমান্ত মেইন পিলার ১৮৯ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের আইস উদ্দিনের আমবাগানে অভিযান চালায়।​অভিযানকালে চোরাকারবারীরা পালিয়ে গেলেও মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন,​”বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  খাজুরা তেলপাম্পে ওয়ার্ড যুবদল নেতা রুবেল হোসেন-কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসী'রা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST