PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৪, উদ্ধার গাঁজা

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ৫, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
| 25
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতাসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত একজনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।‎গত বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ধুনট সদরপাড়ার মৃত শাহ আলমের ছেলে শাহাদৎ হোসেন (২৯)। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি। তাঁকে ধুনট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।‎অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ধুনট দক্ষিণ অফিসারপাড়ার মোস্তাফিজুর রহমান ওরফে ফিরোজ (৬০), গজারিয়া গ্রামের মৃত মজনুর ছেলে মো. সম্রাট বাবু (৩১) এবং তারাকান্দি গ্রামের শরিফুল ইসলাম।‎পুলিশ সূত্রে জানা যায়, সম্রাট বাবুকে উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামে একটি মুদি দোকানের সামনে হেরিংবন্ড সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।‎পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযান শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত কাজ করছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় মাদকসহ ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST