PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

অসুস্থ নজরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ২, ২০২৬ ৭:৩২ পূর্বাহ্ণ
| 47
Link Copied!

‎‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার সারিয়াকান্দী বণিক সমবায় সমিতি লিমিটেডের অন্যতম সদস্য মোঃ নজরুল ইসলাম হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।‎তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সারিয়াকান্দী বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সারিয়াকান্দি উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ফুল। এ সময় তিনি অসুস্থ নজরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।‎এ সময় মোঃ সিরাজুল ইসলাম ফুল বলেন, নজরুল ইসলাম সমিতির একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর অসুস্থতার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মহান আল্লাহ তাআলার কাছে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি। একই সঙ্গে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করছি।‎তিনি আরও বলেন, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

‎উল্লেখ্য, মোঃ সিরাজুল ইসলাম ফুল সারিয়াকান্দী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি এবং সারিয়াকান্দী বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎পরিশেষে তিনি সমিতির সকল সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে মোঃ নজরুল ইসলামের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন।

আরও পড়ুনঃ  গাজীপুরের কাশিমপুর কারাগারে সাবান তৈরি করে আয় করছেন বন্দীরা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST